হামজা চৌধুরী ও শমিত সোমের মতো প্রবাসী তারকাদের অন্তর্ভুক্তিতে দেশের ফুটবলে ফিরেছে সোনালি দিনের উন্মাদনা। ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রতিটি ম্যাচেই নামে জনস্রোত। সাফের সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ঘিরেও ছিলো একই অবস্থা।
শুধু সাফের সেমিফাইনাল নয় জাতীয় স্টেডিয়ামে সাম্প্রতিক ম্যাচগুলোতে দেখা গেছে খেলা শুরুর আগেই নিয়ন্ত্রণ হারিয়ে গেইট ভেঙে স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়েন হাজারো দর্শক। ফলে আগে থেকে টিকিট কেটে রাখা দর্শকরা পড়েন চরম ভোগান্তিতে।
আরও পড়ুন:
হঠাৎ তৈরি হওয়া এমন বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ টিকিট বিক্রির সঙ্গে সংশ্লিষ্টদের।
ফুটবলের এ নবজাগরণ ধরে রাখতে হলে মাঠে খেলোয়াড়দের পারফরম্যান্সের পাশাপাশি দর্শকদের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা জরুরি। এছাড়া জাতীয় স্টেডিয়ামের অবকাঠামোগত সংস্কার করা না হলে, এ উন্মাদনা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনায় রূপ নিতে পারে বলে শঙ্কা ক্রীড়া সংশ্লিষ্টদের।





