মিরপুরে উইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ; কন্ডিশনে আস্থা অধিনায়ক শান্তর
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও ঘরের মাঠে আত্মবিশ্বাসী টাইগাররা। উইকেট নিয়েও খুব বেশি ভাবছে না কোনো দল। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টায়।