বাংলাদেশসহ ১৪ বাণিজ্য অংশীদারের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ মার্কিন শুল্কের প্রস্তাব
কাঠামোগত অতিরিক্ত শিল্প সক্ষমতার অভিযোগ তুলে বাংলাদেশ, চীন ও ভারতসহ ১৪টি প্রধান বাণিজ্য অংশীদারের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আট মাস ধরে চলা তদন্ত শেষে বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) এই শুল্কের ঘোষণা দেয়। আজ (বুধবার, ২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের এক বিজ্ঞপ্তিতে দেশগুলোর সুনির্দিষ্ট শুল্কহার প্রকাশের কথা রয়েছে।