
ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু: ঘরে বসে কাটবেন যেভাবে
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আজ (বুধবার, ১৩ মে) থেকে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট (Train Advance Ticket) বিক্রি। প্রথম দিনে আজ মূলত ২৩ মে’র ভ্রমণের টিকিট দেওয়া হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত আগাম টিকিট (Train Ticket Booking Guide 2026) এবং ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত ফিরতি টিকিট পাওয়া যাবে। বরাবরের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনে (Online Ticket Sale) বিক্রয় করা হচ্ছে।

ঈদুল আজহায় নির্বিঘ্ন যাত্রীসেবা নিশ্চিতে পূর্বাঞ্চল রেলে প্রস্তুত হচ্ছে ৯০টি ইঞ্জিন
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীসেবা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রস্তুত করা হচ্ছে ৯০টি লোকোমোটিভ (ইঞ্জিন)। এ ছাড়া বিশেষ ট্রেন ও বাড়তি কোচ যুক্ত করাসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী ও ঢাকা বিভাগের লোকোমোটিভ কারখানায় এসব ইঞ্জিন মেরামত ও প্রস্তুতের কাজ চলছে।

ঈদুল আজহা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ১৩ মে থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এদিন পাওয়া যাবে ২৩ মে যাত্রার টিকিট। এবারও অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি হবে। আজ (মঙ্গলবার, ৫ মে) দুপুরে রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

রেল ও যাত্রীদের নিরাপত্তায় ভূমিকা রাখায় এনামুল হককে রেলওয়ের পুরস্কার
রেল ও রেলযাত্রীদের নিরাপত্তা বিধানে অসামান্য ভূমিকা রাখায় মো. এনামুল হককে পুরস্কৃত করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপকের (পশ্চিম) কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

থামছে না লেভেল ক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনা; দিনে গড়ে তিনজন নিহত, বাড়ছে উদ্বেগ
থামছেই না লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা। প্রতিদিন গড়ে মারা যাচ্ছেন তিনজন। দেশে বৈধ লেভেল ক্রসিংয়ের চেয়ে অবৈধ ক্রসিংই বেশি। রেল প্রতিমন্ত্রী জানান, লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা বন্ধে পদক্ষেপ নেয়া হবে, একইসঙ্গে ব্যবস্থাপনা ডিজিটালাইজেনশন করার চিন্তা করছে সরকার।

১৪ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট: পশ্চিমাঞ্চলে ৩০ মিনিটে ২০ লাখ হিট
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার (৪ মার্চ) বিক্রি করা হচ্ছে আগামী ১৪ মার্চের (শনিবার) ট্রেনের টিকিট।

ট্রেনে ঈদযাত্রা: কোন দিন মিলবে কোন তারিখের টিকিট?
আসন্ন ঈদুল ফিতর (Eid-ul-Fitr) উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ মার্চ (March 3) থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

২০ ডিসেম্বর থেকে বাড়ছে ট্রেনের ভাড়া
দেশের পূর্বাঞ্চলের ট্রেন ভাড়া বাড়াচ্ছে বাংলাদেশ রেলওয়ে। সরাসরি টিকিটের দাম না বাড়িয়ে ‘পন্টেজ চার্জ’ বাড়িয়ে এই ভাড়া বৃদ্ধির পথ বেছে নিয়েছে কর্তৃপক্ষ। এতে বিভিন্ন ট্রেনের বিভিন্ন আসনে ভাড়া বৃদ্ধি পাচ্ছে সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা। আগামী ২০ ডিসেম্বর থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল আন্তঃনগর ট্রেনের সময়সূচি ও ভাড়া তালিকা
রেল যোগাযোগে দেশের পশ্চিমাঞ্চল (West Zone) সবসময়ই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল (Bangladesh Railway West Zone) তাদের ট্রেনের সময়সূচি (Intercity Train Schedule) এবং যাত্রার সর্বশেষ তথ্য (Latest Travel Information) হালনাগাদ করেছে। এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর, যেমন রাজশাহী (Rajshahi), খুলনা (Khulna), রংপুর (Rangpur) এবং পঞ্চগড়ের (Panchagarh) সাথে রাজধানীর যোগাযোগ নিশ্চিত করে বহু আন্তঃনগর ট্রেন (Intercity Train)।

রেলওয়ে পূর্বাঞ্চলের আন্তঃনগর, মেইল, কমিউটার ট্রেনের সময়সূচি ও ভাড়া তালিকা
বাংলাদেশের রেলপথকে গতিশীল করতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল (Bangladesh Railway East Zone) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলো (Intercity Trains Schedule) দেশের প্রধান প্রধান শহর; যেমন ঢাকা (Dhaka), চট্টগ্রাম (Chattogram), সিলেট (Sylhet), কিশোরগঞ্জ (Kishoreganj) এবং নোয়াখালীকে (Noakhali) সংযুক্ত করে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই ট্রেনের সময়সূচি (Schedule) এবং টিকিট বুকিং প্রক্রিয়া (Ticket Booking Process) জানা অত্যন্ত জরুরি।

যমুনা রেলসেতুর নিচে পিলারে ফাটল: কর্তৃপক্ষের দাবি ‘নির্মাণ ত্রুটি নয়’ তাপমাত্রার ফাটল
যমুনা রেলসেতুর পিলারের নিচে বেশ কিছু জায়গায় চুলাকৃতি ফাঁকা বা ‘হেয়ার ক্র্যাক’ দৃশ্যমান হয়েছে। সেতুর পশ্চিম প্রান্তে আট থেকে দশটি পিলারের নিচে এরমধ্যেই হেয়ার-ক্রাকের ফাঁকা স্থান গুলি ঘষে ঘষে রেজিন বা আঠার প্রলেপ দিয়ে মেরামতের প্রক্রিয়া চলছে।

রেলওয়ে হাসপাতালের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ কর্মীরা
বাংলাদেশ রেলওয়ে পরিচালিত হাসপাতালগুলোর অব্যবস্থাপনায় ক্ষুব্ধ খোদ রেলওয়ের কর্মীরা। অনীহা প্রকাশ করে নিচ্ছেন না চিকিৎসাসেবা। তাদের অভিযোগ, বাজেট স্বল্পতা, রক্ষণাবেক্ষণে দায়িত্বজ্ঞানহীনতার ছাপ হাসপাতালগুলোতে সর্বত্র দৃশ্যমান। চিকিৎসকদের ভাষ্য, নানা সংকটের মধ্যে ও সীমিত লোকবল নিয়ে সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা।