ন্যাচার ইনডেক্সে দেশের সেরা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান শিশু হাসপাতাল
দেশের সরকারি-বেসরকারি প্রায় ২০ হাজার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে সেরার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রকাশনা নেটওয়ার্ক ন্যাচার ইনডেক্স স্বাস্থ্যসেবা র্যাংকিংয়ে প্রতিষ্ঠানটিকে এ স্বীকৃতি দিয়েছে।