
শেয়ারবাজারে কারসাজির দায়ীদের আইনের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শেয়ার মার্কেটের ধারাবাহিক পতন ঘটিয়ে হাজারো বিনিয়োগকারীকে নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকারের পরিকল্পনা রয়েছে। আজ বুধবার (৮ জুলাই) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিন লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংসদের অধিবেশন ৭ জুলাই বিকেল ৩টা পর্যন্ত মুলতবি
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামী মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

বেলা ১১টায় শুরু বাজেট অধিবেশনে আজকের আলোচনা
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনে আজ (মঙ্গলবার, ৩০ জুন) বেলা ১১টা থেকে শুরু হবে আলোচনা।

সংসদের অধিবেশন মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল (মঙ্গলবার, ৩০ জুন), সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

জাতীয় সংসদের অধিবেশন শুরু
শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন। আজ (রোববার, ২৮ জুন) সকাল ১০টা ৩৪ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে অধিবেশন।

প্রস্তাবিত বাজেট ঝামেলামুক্ত দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করবে: সংসদে আলোচনা
জাতীয় সংসদে আলোচনায় সদস্যরা বলেছেন, দেশে দেশি ও বিদেশি বিনিয়োগকে ঝামেলামুক্ত করতে প্রস্তাবিত বাজেটে ওয়ান-স্টপ সার্ভিস (একক সেবা) চালুর উদ্যোগ নেয়া হয়েছে। আজ (শনিবার, ২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা বলেন, ‘স্থানীয় ও বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অপ্রয়োজনীয় জটিলতা ও দীর্ঘসূত্রতা কমাতে এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে।’

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করেছি।

চানাচুর বড়রাও খায়; অন্য কিছু খাওয়ার পর: এমপি আক্তারুজ্জামান
বিরোধীদলগুলোর সমালোচনা করে ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আক্তারুজ্জামান জাতীয় সংসদে বলেছেন, চানাচুর বড়রাও খায়, অন্য কিছু খাওয়ার পর। বিরোধীদলের একাধিক সংসদ সদস্য বাজেটের সমালোচনা করার জবাবে তিনি এ মন্তব্য করেন।

সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য; নিয়োগে ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা
দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে বর্তমানে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এসব পদে নিয়োগের জন্য সরকার ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি।

প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট একটি স্বপ্নবিলাসী ও উচ্চাভিলাষী বাজেট; যা বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং একটি স্বনির্ভর রাষ্ট্র গঠনের পথ সুগম করবে। আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) ত্রয়োদশ ‘জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের দশম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সংসদের অধিবেশন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল (বৃহস্পতিবার, ১৮ জুন) বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়: স্পিকার
জাতীয় সংসদে বক্তব্য দেয়ার ক্ষেত্রে কার্যপ্রণালী বিধি ও সংবিধান অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয়। এখানে কথা বলতে হলে নির্দিষ্ট নিয়ম ও সময় মেনে চলতে হবে।