ক্যান্সারে আক্রান্ত পিটার বাটলার; অন্তর্বর্তী কোচের পথে বাফুফে
ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। ফলে বাংলাদেশ ছেড়ে নিজ দেশ ইংল্যান্ডে অবস্থান করছেন তিনি। জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। হেড কোচের অনুপস্থিতিতে বিপদেই পড়েছে নারী দল। ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচের জন্য অন্তর্বর্তী কোচ নিয়োগ দেয়া হবে বলেও জানিয়েছেন ফাহাদ করিম।