
নতুন ভোটারদের জন্য সুখবর; ঘরে বসেই মিলবে স্মার্ট এনআইডি কার্ড, পাবেন যেভাবে
নির্বাচন অফিসে বায়োমেট্রিক ও ছবি তোলার কাজ শেষ করেও যারা এখনো হাতে স্মার্ট এনআইডি কার্ড পাননি, তাদের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (Bangladesh Election Commission)। এখন আর কার্ডের অপেক্ষায় বারবার নির্বাচন কমিশন অফিসে ঘুরতে হবে না। যেকোনো নতুন ভোটার ঘরে বসেই নিজের মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে জাতীয় পরিচয়পত্রের ডিজিটাল কালার পিডিএফ কপি (NID Card PDF Download) সংগ্রহ করতে পারবেন। এই অনলাইন কপিটি লেমিনেটিং করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, নতুন সিম কার্ড ক্রয়, ই-পাসপোর্ট আবেদন, ড্রাইভিং লাইসেন্সসহ যেকোনো সরকারি ও বেসরকারি অফিশিয়াল কাজে মূল কার্ডের মতোই ব্যবহার করা যাবে (New Voters NID Card Online Download Step-by-Step Guide)।

দ্রুতই পাইলটিং আকারে ই-হেলথ কার্ড সিস্টেম চালু করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দ্রুতই পাইলটিং আকারে ই-হেলথ কার্ড সিস্টেম চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। আজ (শনিবার, ৭ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘রোড টু ইউনিভার্সাল হেলথ কাভারেজ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা জানান তিনি।

বাংলাদেশ দূতাবাসের টানা ছুটির ঘোষণা, ভোগান্তিতে পড়বেন প্রবাসীরা
ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের টানা ছুটির কারণে চরম ভোগান্তির শঙ্কায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সম্প্রতি দূতাবাস কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, মার্চ ও এপ্রিল মাসে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস উপলক্ষ্যে টানা সাত দিন কনস্যুলার সেবা বন্ধ থাকবে। দীর্ঘ এই ছুটির মধ্যে ফ্রান্সের সাপ্তাহিক ছুটি যোগ হয়ে টানা নয়দিনের বন্ধ থাকবে প্রবাসীদের প্রয়োজনীয় নানা সেবা। আর এতে করে গুরুত্বপূর্ণ কনস্যুলার সেবা নিতে আসা হাজারও প্রবাসী বাংলাদেশিরা দুর্ভোগের শিকার হতে পারেন।

সুনামগঞ্জে উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ দুইজন গ্রেপ্তার
দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যে সংযোজন-বিয়োজনসহ বায়োমেট্রিক জালিয়াতির অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুরের উপজেলা নির্বাচন কর্মকর্তা ও এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।