দ্রুতই পাইলটিং আকারে ই-হেলথ কার্ড সিস্টেম চালু করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সজিব হোসেন ঢাকা
.
দেশে এখন
Print Article
Copy To Clipboard
0
দ্রুতই পাইলটিং আকারে ই-হেলথ কার্ড সিস্টেম চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। আজ (শনিবার, ৭ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘রোড টু ইউনিভার্সাল হেলথ কাভারেজ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা জানান তিনি।
গোলটেবিল আলোচনায় প্রতিমন্ত্রী জানান, দেশের হাসপাতালগুলোর এক দিনের বায়োমেট্রিক ডাটায় দেখা যায়, প্রায় অর্ধেক স্বাস্থ্যকর্মী ঠিকমতো কর্মস্থলে উপস্থিত নেই। এটি ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় প্রায় একই রকম।