
তেলিয়াপাড়া সীমান্তে মাঝরাতে বিএসএফের পুশ ইনের চেষ্টা, প্রতিহত করেছে বিজিবি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তে গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে ভারতীয় নাগরিকদের পুশ ইনের চেষ্টা চালিয়েছে। তবে সেই প্রচেষ্টা প্রতিহত করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কুষ্টিয়ার সীমান্তে বিজিবি ও জনতার বাধায় পুশ ইনের চেষ্টা ব্যর্থ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে বিএসএফ একজনকে পুশ ইনের চেষ্টা করেছে। তবে বিজিবি ও স্থানীয় জনতা তা প্রতিহত করেছে। গতকাল (বৃহস্পতিবার, ২৫ জুন) বেলা ১২টায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর সীমান্ত এলাকায় আলী আজগর (৬৫) নামে ওই ব্যক্তিকে ভারতের মধুগাড়ী সীমান্ত দিয়ে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ।

মুর্শিদাবাদ সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু
মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমায় বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দেয়ার সময় বজ্রপাতে এক বিএসএফ সদস্যের মৃত্যু হয়েছে। গত (মঙ্গলবার, ২৩ জুন) রাতে বজ্রসহ প্রবল বৃষ্টির সময় সীমান্তের কাঁটাতারবিহীন একটি অংশে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

নওগাঁ সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা, বিজিবির অনড় অবস্থান
নওগাঁর সাপাহার সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ মোট নয়জনকে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির শক্ত অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। তবে স্থানীয়দের সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেই চেষ্টা প্রতিহত করে।

পঞ্চগড়ের সীমান্তে ‘পুশ ইন’ আতঙ্ক, মানবিক সংকটে ১০ জন
পঞ্চগড়ের সীমান্ত এলাকায় বেড়েছে পুশ ইন আতঙ্ক। ১০ জনের একটি দলকে সম্প্রতি ঠেলে দেয়ার চেষ্টা করা হয় বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে। নো-ম্যান্স ল্যান্ডেই তাদের আটকে দেয় বিজিবি। তারপর থেকে তিন দিন তাদের ঘরবাড়ি হয়ে উঠে সীমান্তের ছোট একটি জমির আল। অমানবিক কষ্টের শিকার হন তারা।

পতাকা বৈঠকে হয়নি ‘পুশ ইন’ সমাধান; ৩ দিন ধরে শূন্যরেখায় ১২ জন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে বিএসএফ কর্তৃক ১২ জনকে পুশ ইনের ঘটনায় পতাকা বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বৈঠক। এতেই তিনদিন ধরে সীমান্তের ১৪৮-থ্রি এস সাব পিলার সংলগ্ন শূন্য রেখায় অবস্থানরত পুশ ইনের শিকার ১২ জন মানবেতর সময় কাটাচ্ছেন।

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুর রহমান মুজিবের (২৬) মরদেহ এক দিন পর বাংলাদেশে ফেরত দেয়া হয়েছে। আজ (শনিবার, ১৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে বিএসএফ মরদেহটি বিজিবির কাছে হস্তান্তর করে। এর আগে বিজিবি ও বিএসএফের কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জে নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে।

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক মুজিবুর রহমান মুজিব (২৬) নিহত হয়েছে।

মৌলভীবাজারের দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। তার নাম মুজিবুর রহমান মুজিব (২৬)।

কুষ্টিয়ার সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুরের চরমেঘনা সীমান্ত গেট দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধায় তা সম্ভব হয়নি।