গোপালগঞ্জ এড়িয়ে ১৯ রুটে চলছে বাস
খুলনা থেকে গোপালগঞ্জ এড়িয়ে যশোর-আরিচা-পাটুরিয়া হয়ে ঢাকায় বাস চলাচল করছে। আজ (রোববার, ২৯ নভেম্বর) সকাল থেকে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার ১৯টি রুটে বাস চলাচল করছে গোপালগঞ্জ এড়িয়ে। তবে বিকল্প পথ না থাকায় ১৮টি রুটে বাস চলাচল বন্ধ আছে।