গাজীপুরে নিরাপত্তায় ২৫ প্লাটুন বিজিবি-এসআরবি-আনসার
নিন্মতম মজুরি বৃদ্ধির দাবিতে প্রায় এক সপ্তাহ ধরে চলা শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। সকাল থেকে কোথাও শ্রমিক বিক্ষোভ বা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও আনসার সদস্য মোতায়েন রাখা হয়েছে।