বিজ্ঞান-ও-প্রযুক্তি-মন্ত্রী

শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য: ফকির মাহবুব আনাম
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সেবা অনলাইনে পাওয়া গেলেই তা পুরোপুরি ডিজিটাল হয় না; ডিজিটাল রূপান্তরের সাফল্য মাপতে হবে সেবা নাগরিকের জন্য কতটা সহজ, দ্রুত, স্বচ্ছ ও সহজলভ্য হলো তা দিয়ে, প্রযুক্তির সংখ্যা দিয়ে নয়।

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং কার্যক্রম শুরু ২৮ এপ্রিল
অবশেষে এ বছর আগস্টেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। সে লক্ষ্যে আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে প্রকল্পের প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং কার্যক্রম শুরু করা হবে। তবে এ প্রকল্পের পুরোপুরি সুবিধা পেতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।