৬ সপ্তাহের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের তিনশো মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী
আগামী ৫ থেকে ৬ সপ্তাহের মধ্যেই রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের তিনশো মেগাওয়াট বিদ্যুৎ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, এখন পর্যন্ত চুল্লির উৎপাদন ক্ষমতা ২০ শতাংশে উন্নীত হয়েছে। ৩৫ থেকে ৪০ শতাংশে উন্নীত হলে টারবাইন ও জেনারেটর চালুর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।