আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ এআই বিজনেস সামিট অনুষ্ঠিত হবে।’
তিনি জানান, সামিটে ৩টি সেশনে প্রায় ২৭ জন বক্তা এবং প্রায় ৬ হাজার অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন। দেশিয় প্রতিষ্ঠানের ১৪২টি স্টলের পাশাপাশি পাকিস্তান ও যুক্তরাষ্ট্র থেকে ৫টি আন্তর্জাতিক প্রদর্শক এতে অংশ নিচ্ছেন।
সামিটে প্রায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরি এআই প্রজেক্ট ও প্রোটোটাইপ প্রদর্শনের জন্য বিশেষ স্টল থাকবে। এআই এর নেতিবাচক প্রভাব থাকলে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী।





