ঢাকার বাইরে উদীয়মান ক্রিকেটারদের বিনামূল্যে প্রশিক্ষণ দিবে বিসিবি
ঢাকার বাইরে প্রাথমিকভাবে ছয় থেকে সাতটি শহরে ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে তরুণ ক্রিকেটারদের বিনামূল্যে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। বিসিবি নিয়োজিত কোচদের তত্ত্বাবধানে এসব একাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হবে।