বিনিয়োগ ও ব্যবসায়িক আস্থা ফেরানোর তাগিদ
এনএসইউর সেমিনার
দেশে বিনিয়োগ ও ব্যবসায়িক আস্থা ফিরিয়ে আনা, পুঁজি পাচার রোধ এবং অর্থনীতির গতি বাড়াতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও শিক্ষাবিদেরা। তাদের মতে, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন বেসরকারি খাত ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ।