পাখির কলকাকলিতে মুখর চলনবিল; বাড়ছে শিকারিদের তৎপরতা
শীতের আগমনী বার্তায় অতিথি নয়, দেশিয় পাখির অবাধ বিচরণে নতুন রূপে সেজেছে নাটোরের চলনবিল। হাজার হাজার পাখির কলকাকলি আর ডানার ঝাঁপটানো যেন মুগ্ধতা ছড়াচ্ছে। বিলজুড়ে অবাধ বিচরণ আর পর্যাপ্ত খাবারের সুযোগ থাকায় এবার বেড়েছে পাখির সংখ্যা। তবে এই সুযোগে তৎপরতা বেড়েছে পাখি শিকারীদেরও। এতে করে আবাসস্থল হারানোর পাশাপাশি চলনবিলের জীববৈচিত্র হুমকিতে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।