বিশ্ব-শান্তি

প্রতি মুহূর্তে অবনতি হচ্ছে ইরান পরিস্থিতির; চরম উদ্বেগে জাতিসংঘ মহাসচিব
ইরান যুদ্ধ ও এর ফলে সৃষ্ট আঞ্চলিক অস্থিরতার নেতিবাচক প্রভাব ‘প্রতিটি মুহূর্তের সঙ্গে আরও নাটকীয়ভাবে খারাপের দিকে যাচ্ছে’ বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ (শুক্রবার, ১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি এই গভীর উদ্বেগ প্রকাশ করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে শুরু হলো পুলিশ সপ্তাহ ২০২৪। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দুষ্টের দমন শিষ্টের পালন করাই পুলিশের মূল দায়িত্ব।’ পুলিশকে বন্ধু হিসেবে দেশের মানুষের সেবা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সততা, ত্যাগ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ নিয়ে পুলিশকে কাজ করতে হবে।’ আন্তর্জাতিক মানের স্মার্ট বাহিনী হিসেবে পুলিশকে গড়ে তোলার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।