প্রতি মুহূর্তে অবনতি হচ্ছে ইরান পরিস্থিতির; চরম উদ্বেগে জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
বিদেশে এখন
0

ইরান যুদ্ধ ও এর ফলে সৃষ্ট আঞ্চলিক অস্থিরতার নেতিবাচক প্রভাব ‘প্রতিটি মুহূর্তের সঙ্গে আরও নাটকীয়ভাবে খারাপের দিকে যাচ্ছে’ বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ (শুক্রবার, ১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি এই গভীর উদ্বেগ প্রকাশ করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গুতেরেস লেখেন, ‘এখনই সময় আলোচনার। এমন সমাধান বের করতে হবে যা আমাদের খাদের কিনারা থেকে ফিরিয়ে আনবে এবং শান্তির পথ উন্মুক্ত করবে।’

আরও পড়ুন:

গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বিশ্ব অর্থনীতি বড় ধরনের হুমকির মুখে পড়েছে। সংঘাত নিরসনে বিশ্বনেতাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ প্রধান।

এএম