বিশ্ব-স্বাস্থ্য-সংস্থা
যুদ্ধবিরতির মধ্যেও চলছে হামলা, তিন বছরে গাজায় নিহত প্রতি ৩০ জনে একজন

যুদ্ধবিরতির মধ্যেও চলছে হামলা, তিন বছরে গাজায় নিহত প্রতি ৩০ জনে একজন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের নির্বিচার আগ্রাসনের তিন বছর পূর্ণ হল। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড ও অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলার পর থেকে উপত্যকাটিতে অবিরাম সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরাইল। টানা তিন বছরের হামলায় গাজা এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়িঘর গুঁড়িয়ে দেয়া, হাজার হাজার মানুষের প্রাণহানি এবং মৌলিক সেবাগুলো পুরোপুরি ভেঙে পড়ার মধ্য দিয়ে উপত্যকাজুড়ে তৈরি হয়েছে শতাব্দীর অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়।

সাইবেরিয়ায় ল্যাবকর্মীর মৃত্যুতে মহামারির ঝুঁকি নেই, দাবি রাশিয়ার

সাইবেরিয়ায় ল্যাবকর্মীর মৃত্যুতে মহামারির ঝুঁকি নেই, দাবি রাশিয়ার

সাইবেরিয়ার একটি প্লেগ গবেষণা ইনস্টিটিউটের এক নারী কর্মীর মৃত্যুর পর সেখানে কোনো মহামারি ছড়িয়ে পড়ার ঝুঁকি নেই বলে জানিয়েছে রাশিয়ার স্বাস্থ্য তদারকি সংস্থা রসপতরেবনাদজর। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মস্কোর ওপর চাপ অব্যাহত রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সাইবেরিয়ায় ল্যাবকর্মীর মৃত্যুর খবরে প্লেগের শঙ্কা; রাশিয়ার কাছে তথ্য চাইলো যুক্তরাষ্ট্র

সাইবেরিয়ায় ল্যাবকর্মীর মৃত্যুর খবরে প্লেগের শঙ্কা; রাশিয়ার কাছে তথ্য চাইলো যুক্তরাষ্ট্র

রাশিয়ার সাইবেরিয়ায় একটি গবেষণাগারের এক কর্মীর প্লেগে মৃত্যুর খবরের পর এ বিষয়ে মস্কোর কাছে আনুষ্ঠানিক তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ঘটনাটি নিয়ে রাশিয়াকে বিস্তারিত তথ্য প্রকাশ ও স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এ বিষয়ে শিগগিরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সাইবেরিয়ায় ল্যাব কর্মীর মৃত্যুতে কোয়ারেন্টিন; প্লেগ নিয়ে কতটা উদ্বেগের কারণ রয়েছে?

সাইবেরিয়ায় ল্যাব কর্মীর মৃত্যুতে কোয়ারেন্টিন; প্লেগ নিয়ে কতটা উদ্বেগের কারণ রয়েছে?

সাইবেরিয়ার একটি প্লেগ গবেষণা ইনস্টিটিউটের এক ল্যাব কর্মীর রহস্যজনক মৃত্যুর পর রাশিয়ায় কয়েক ডজন মানুষকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ওই ল্যাব কর্মী অত্যন্ত সংক্রামক ‘নিউমোনিক প্লেগে’ আক্রান্ত হয়ে মারা গেছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে এখনই ভাবছে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে এখনই ভাবছে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গুর ভ্যাক্সিনের বিষয় নিয়ে বর্তমান সরকার এখনও ভাবছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, গাভিসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর অনুমোদন দিলে এ বিষয়ে চিন্তা করবে সরকার।’

হেপাটাইটিস বি টিকা কাদের নিতে হবে; কখন ও কত ডোজ? জানুন চিকিৎসকদের পরামর্শ

হেপাটাইটিস বি টিকা কাদের নিতে হবে; কখন ও কত ডোজ? জানুন চিকিৎসকদের পরামর্শ

হেপাটাইটিস বি (Hepatitis B Virus) একটি অত্যন্ত বিপজ্জনক ভাইরাসজনিত রোগ, যা প্রধানত মানুষের লিভারে জটিল সংক্রমণ ঘটায়। দীর্ঘদিন এই সংক্রমণ শরীরে বাসা বেঁধে থাকলে লিভার সিরোসিস (Liver Cirrhosis) ও লিভার ক্যানসারের (Liver Cancer) মতো প্রাণঘাতী রোগ দেখা দিতে পারে। তবে সঠিক সময়ে প্রতিষেধক টিকা নেওয়ার মাধ্যমে হেপাটাইটিস বি থেকে পুরোপুরি সুরক্ষিত থাকা সম্ভব। মাত্র কয়েকটি নির্ধারিত ডোজ আপনাকে ও আপনার পরিবারকে দিতে পারে দীর্ঘমেয়াদি ও স্থায়ী সুরক্ষা (Hepatitis B Vaccine Schedule and Dosage Rules)।

যৌথ তদন্তের মুখে সাড়ে ১৪ মাস পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সাইমা ওয়াজেদ

যৌথ তদন্তের মুখে সাড়ে ১৪ মাস পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সাইমা ওয়াজেদ

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের রাজনৈতিক প্রভাব তার পরিবার ও মিত্রদের ওপর অব্যাহত রয়েছে। এবার সেই ধাক্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ থেকে সরে দাঁড়াতে হলো তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে। দুর্নীতি, আর্থিক জালিয়াতি ও একাডেমিক সনদ জালিয়াতির অভিযোগ ঘিরে সংস্থাটি ও বাংলাদেশের যৌথ তদন্তের মুখে সাড়ে ১৪ মাসের টানাপোড়েন শেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

কঙ্গোয় ইবোলায় প্রাণহানি ৩ হাজার ছাড়ালো; রেকর্ড গতিতে ছড়াচ্ছে সংক্রমণ

কঙ্গোয় ইবোলায় প্রাণহানি ৩ হাজার ছাড়ালো; রেকর্ড গতিতে ছড়াচ্ছে সংক্রমণ

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোয় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। গত মে মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে দেশটিতে এখন পর্যন্ত ৬ হাজার ১৮৬ জন রোগী শনাক্ত হয়েছেন এবং ৩ হাজার ৭ জনের মৃত্যু হয়েছে। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দেশে শুরু ডব্লিউএইচওর ‘স্পেকস ২০৩০’; উপজেলা পর্যায়ে চক্ষুসেবা সম্প্রসারণের উদ্যোগ

দেশে শুরু ডব্লিউএইচওর ‘স্পেকস ২০৩০’; উপজেলা পর্যায়ে চক্ষুসেবা সম্প্রসারণের উদ্যোগ

সবার জন্য মানসম্মত, সাশ্রয়ী ও জনকেন্দ্রিক চক্ষুসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ‘স্পেকস ২০৩০’ উদ্যোগ। এর মাধ্যমে সারাদেশে বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চোখের চিকিৎসা ও চশমার সহজলভ্যতা বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে।

রান্নার পরও কি খাবারে থাকে মাইক্রোপ্লাস্টিক? বিজ্ঞান ও গবেষকরা যা বলছেন

রান্নার পরও কি খাবারে থাকে মাইক্রোপ্লাস্টিক? বিজ্ঞান ও গবেষকরা যা বলছেন

দৈনন্দিন খাদ্যতালিকায় মাছ, তেল, দুধ থেকে শুরু করে শাকসবজি সবকিছুতেই যেন নীরবে হানা দিয়েছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক (Microplastics in Food)। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (BAU) ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের এক গবেষণায় দেশি পাঁচ ধরনের মাছে (কই, বাটা, মেনি, গুলশা টেংরা ও পুঁটি) প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা পাওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এর আগে দেশের বিভিন্ন ব্যান্ডের ভোজ্যতেল, প্যাকেটজাত দুধ ও চিনির মধ্যেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয় (Does Cooking Destroy Microplastics in Food)।

সরকারি-বেসরকারি অংশীদারত্বে প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে অন্তর্ভুক্ত বেগবানের আহ্বান

সরকারি-বেসরকারি অংশীদারত্বে প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে অন্তর্ভুক্ত বেগবানের আহ্বান

দেশের পুষ্টি সংকট মোকাবিলা এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় (ইউএইচসি) অগ্রগতি বেগবান করতে শক্তিশালী সরকারি-বেসরকারি সহযোগিতার মাধ্যমে পুষ্টিকে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সম্পূর্ণরূপে অন্তর্ভূক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

কঙ্গোতে ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা, মৃত্যু বেড়ে ১৫৫৬

কঙ্গোতে ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা, মৃত্যু বেড়ে ১৫৫৬

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে দেশটির এবারের প্রাদুর্ভাব বিশ্বের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম প্রাদুর্ভাব হিসেবে চিহ্নিত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।