
যুক্তরাষ্ট্রের স্কোয়াডে চমক কাভান সুলিভান; ১৬ বছরেই বিশ্বকাপের স্বপ্নযাত্রা
২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে কোচ মরিসিও পচেত্তিনোর ঘোষিত ২৮ সদস্যের স্কোয়াডে সবচেয়ে বড় চমক মাত্র ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান! ২০২৬ বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় ফুটবল দল।

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তার দাবি, দেশের মর্যাদা, ক্রিকেটার-সাংবাদিক-সমর্থকদের নিরাপত্তা এবং নির্বাচন সামনে রেখে দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখার বিষয়টি বিবেচনা করেই সে সময় ভারত সফর বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছিলো।

২০৩০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে নতুন বিতর্ক; মরক্কো-স্পেন ঘিরে বাড়ছে জল্পনা
মরক্কোর ফুটবল ফেডারেশন প্রধান ফৌজি লেকজা দাবি করেন, ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের গৌরব পেতে যাচ্ছে মরক্কো। তার দাবি, বিশ্বকাপ ফাইনাল হবে মরক্কোর বেনসলিমানে! কিন্তু প্রশ্ন হলো ফিফা কি সত্যিই মরক্কোকে দিতে যাচ্ছে বিশ্বকাপের সবচেয়ে মর্যাদার ম্যাচটি? নাকি শেষ হাসি হাসবে স্পেন?

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ; বিজয়ীর নাম নিয়ে জল্পনা
ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর শুরু হয়েছে জোর আলোচনা, কার হাতে উঠছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত ট্রফিটি? গোলবন্যায় ভাসানো হ্যারি কেইন নাকি বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী রদ্রি? নাকি চমক দেখিয়ে আরেকবার ব্যালন ডি’অর হাতে নেবেন লিওনেল মেসি?

২ হাজার কোটিতে বারকোলাকে দলে নিচ্ছে লিভারপুল
২ হাজার কোটি টাকারও বেশি দামে পিএসজি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে দলে ভেড়াতে যাচ্ছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। সব মিলিয়ে ১২৩ মিলিয়ন পাউন্ডে ২০৩১ সাল পর্যন্ত চুক্তিতে অ্যানফিল্ডে আসছেন ২৩ বছর বয়সী এই ফরাসী তারকা।

বিশ্বকাপ ফাইনালে ‘মারামারির ঘটনায়’ শাস্তির পেলো আর্জেন্টাইন ফুটবলার ও এএফএ
বিশ্বকাপ ফাইনালের পর মাঠের বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনার দুই তারকা লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনাকে কঠোর শাস্তি দিয়েছে ফিফা। সব মিলিয়ে নিষেধাজ্ঞা ও জরিমানার মুখে পড়েছেন খেলোয়াড়, কোচিং স্টাফ এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিশ্বকাপ হারের পর এটা যেন আলবিসেলেস্তেদের জন্য আরেকটি বড় ধাক্কা।

রশিদের বীরত্বে সরাসরি ২০২৭ বিশ্বকাপে আফগানিস্তান
রশিদ খানের অলরাউন্ড নৈপুণ্যে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান।

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেয়ার’ হুমকি, গোপন নথি ফাঁস
মাঠের বাইরের এক অন্ধকার সত্য নাড়িয়ে দিয়েছে ফুটবল বিশ্বকে। সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপে তারকা ফুটবলার লিওনেল মেসিকে বোমা মেরে হত্যার পরিকল্পনা এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে একাধিক নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা প্রকাশ্যে এসেছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এফবিআই এবং আইপিসিসির গোপন নথি থেকে উন্মোচিত হয়েছে।

ক্ষমতার অপব্যবহারে প্রেমিকাকে টাকা দিয়েছিলেন ফিফা সভাপতি!
এবার নতুন অভিযোগ উঠেছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে। উয়েফায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার ও অর্থ অপচয়ের গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে দাবি করা হয়েছে, উয়েফার সাধারণ সম্পাদক থাকাকালে নিজের কথিত প্রেমিকাকে বিদায় জানাতে সংস্থার তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন ইনফান্তিনো।

বিশ্বকাপ ব্যর্থতার পর উরুগুয়ের নতুন কোচ ডিয়েগো ফোরলান
বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন কোচ পেলো উরুগুয়ে। সাবেক তারকা ফুটবলার ডিয়েগো ফোরলানকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন, এইউএফ।

বিশ্বকাপ শেষেই মেসি ম্যাজিক: জোড়া গোল ও এক অ্যাসিস্টে মায়ামির বড় জয়
বিশ্বকাপ থেকে ফিরে মাত্র এক ম্যাচ পরেই ঝড় তুললেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি। সান লুইসের বিপক্ষে তার জোড়া গোল ও এক অ্যাসিস্টে বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। মেসির রেকর্ড গড়া ম্যাচে জয় দিয়েই লিগস কাপ যাত্রা শুরু করল আমেরিকার ক্লাবটি।

পুনর্গঠনের পথে সেলেসাও: এস্তেভাও-রেইসদের ওপর ভরসা
২০২৬ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এখন থেকেই ২০৩০ বিশ্বকাপের পরিকল্পনা শুরু করেছে ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তির নতুন প্রকল্পে ভরসা হতে পারেন একঝাঁক তরুণ ফুটবলার।