বৃন্দাবন কলেজে আদায় হচ্ছে অর্থ; মিলছে না প্রয়োজনীয় সুযোগ-সুবিধা
হবিগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারি কলেজ। একাদশ থেকে মাস্টার্স পর্যন্ত এই কলেজে পড়াশোনা করছেন ১৪ হাজারের বেশি শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিবছর ভর্তি ও বিভিন্ন খাতে বিপুল অর্থ আদায় হলেও পড়াশোনার অনুকূল পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা মিলছে না। এমনকি বিভিন্ন খাতে আদায় ও ব্যয়ের হিসাব নিয়েও উঠেছে প্রশ্ন। অনুসন্ধানে বেশ কয়েকটি খাতে অর্থ আদায় ও ব্যয়ের মধ্যে অসামঞ্জস্যের তথ্য পেয়েছে এখন টেলিভিশন।