বেকার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার যুবকদের কর্মমুখী প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার যুবকদের কর্মমুখী প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে আত্মনির্ভরশীল করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ৫৯ বিজিবি। এ লক্ষ্যে প্রথমবারের মতো চালু করা হয়েছে ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার’।

বাজেটে জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি: এনসিপি

বাজেটে জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, প্রস্তাবিত বাজেটে জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। এ বাজেট নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের জীবনমান উন্নয়নে প্রভাব ফেলবে না। ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে বাংলামোটরের রূপায়ন টাওয়ারে আজ (মঙ্গলবার, ৩ জুন) এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে তিনি এ কথা জানান।

অনলাইনে ইলিশ বিক্রি, প্রতারক চক্রের ফাঁদে ক্ষতির মুখে সম্ভাবনাময়ী খাত

অনলাইনে ইলিশ বিক্রি, প্রতারক চক্রের ফাঁদে ক্ষতির মুখে সম্ভাবনাময়ী খাত

স্বাদে অতুলনীয় দূরদূরান্ত থেকে যারা চাঁদপুরের তাজা ইলিশ খেতে চান, তাদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে অনলাইনে ইলিশ বিক্রি। এতে করে এক দিকে তাজা ইলিশের স্বাদ নিতে পারছেন দেশের সব অঞ্চলের মানুষ, পাশাপাশি সৃষ্টি হচ্ছে অসংখ্য বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান। তবে উদ্যোক্তারা বলছেন, অনলাইনে সক্রিয় প্রতারক চক্রের তৎপরতায় ক্ষতির সম্মুখীন হচ্ছে সম্ভাবনাময় এই খাত। অনলাইনে কেনাকাটায় ক্রেতাদের আরও সচেতন হওয়ার আহ্বান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

চাকরি ছেড়ে উদ্যোক্তা হিসেবে সফল টাঙ্গাইলের হাবিব

চাকরি ছেড়ে উদ্যোক্তা হিসেবে সফল টাঙ্গাইলের হাবিব

চাকরি ছেড়ে কৃষি উদ্যোক্তা হয়ে সফল টাঙ্গাইলের হাবিব। আগে বছরে আড়াই লাখ টাকা বেতন পেলেও এখন সমন্বিত কৃষি খামার থেকে ৩৫ লাখ টাকা আয়ের স্বপ্ন। আর তার খামারেই কর্মসংস্থান হয়েছে অর্ধ শতাধিক মানুষের।

বেকারদের সুযোগ করে দিতে চায় বিজিএমইএ

বেকারদের সুযোগ করে দিতে চায় বিজিএমইএ

এশীয় অঞ্চলের ২৮টি দেশের মধ্যে শিক্ষিত বেকারত্বের হারে এখনো তৃতীয় অবস্থানে বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান ও ভারতের পরেই রয়েছে বাংলাদেশ। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশে ২৫ লাখ ৯০ হাজার বেকার মানুষের মধ্যে পুরুষের সংখ্যা ১৭ লাখ ১০ হাজার এবং নারী ৮ লাখ ৮০ হাজার।