
আলবেনিয়া বিক্রির অভিযোগে বাড়ছে জনঅসন্তোষ, বিক্ষোভে অস্থির ৩ দেশে জনজীবন
ট্রাম্প জামাতা জেরিড ক্রশনারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল আলবেনিয়া। বিলিয়ন ডলার প্রজেক্টের নামে ক্ষমতাসীন সরকার আলবেনিয়াকে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ দেশটির সাধারণ নাগরিকদের। এদিকে শিক্ষানীতি সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ব্রাসেলসে। গেলো কয়েকদিনের সরকারবিরোধী বিক্ষোভে অক্সিজেন সংকটে বলিভিয়ার নবজাতক হাসপাতাল।

ব্রাজিলে ২ জনের শরীরে মিললো ইবোলা সংক্রমণের উপসর্গ
ব্রাজিলে দুইজনের শরীরে প্রাণঘাতী ইবোলা সংক্রমণের উপসর্গ পাওয়া গেছে। সম্ভাব্য আক্রান্তরা ব্রাজিলের দুই বৃহত্তম শহর সাও পাওলো ও রিও ডি জেনিরোতে অবস্থান করছেন।

বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা; দুই শিশুসহ নিহত ৪
বেলজিয়ামের বাগেনহাউটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঝরে গেলো ৪ প্রাণ। একটি স্কুল বাসে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন দুই শিশুসহ চার জন। খবর বিবিসির।

ইবোলা প্রাদুর্ভাবে বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প নিজ দেশ থেকে সরিয়ে নিলো কঙ্গো
ইবোলা প্রাদুর্ভাবের কারণে নিজ দেশে বিশ্বকাপ ফুটবল আসরের প্রস্তুতি ক্যাম্প স্থগিত করেছে কঙ্গো প্রজাতন্ত্র। আপাতত বেলজিয়ামে নিজেদের প্রস্তুতি ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে তারা।

ট্রাম্পের শুল্ক নীতিতে ঘনীভূত গ্রিনল্যান্ড সংকট
ট্রাম্পের শুল্ক আরোপিত নীতিতে দ্রুত মারাত্মক রূপ নিতে পারে গ্রিনল্যান্ড সংকট। বলা হচ্ছে, উচ্চ আমদানি মূল্যের প্রভাবে দুর্বলতম অবস্থানে চলে যেতে পারে দু'দিকের অর্থনীতিই। বেলজিয়ামের ইউরোপিয়ান পলিসি সেন্টারে বিশ্লেষক জুরাজ মাজকিন বলেন, ‘গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রযুক্তি জায়ান্টদের ওপরই প্রথম আঘাত আসবে।’

প্রধান উপদেষ্টার সঙ্গে বেলজিয়ামের রাণী এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেলজিয়ামের রাণী ম্যাথিল্ড। সোমবার (২২ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে তাদের এ সাক্ষাৎ হয়।

২৪ ঘণ্টায় গাজায় নিহত ৬৫ ফিলিস্তিনি, ইসরাইলি হামলার বিরুদ্ধে বেলজিয়ামে বিক্ষোভ
একের পর এক বোমা হামলায় গাজা সিটির প্রায় অর্ধশত ভবন ও টাওয়ার গুড়িয়ে দিয়েছে ইসরাইলি সেনারা। এরইমধ্যে গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ তেল আবিবের। গত ২৪ ঘণ্টায় আইডিএফের হামলায় উপত্যকাটিতে নিহত হয়েছেন অন্তত ৬৫ ফিলিস্তিনি। যার মধ্যে বেশিরভাগই গাজা শহর ও উত্তরাঞ্চলের বাসিন্দা। এ পরিস্থিতিতে গাজায় শিগগিরই যুদ্ধবিরতি চুক্তির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞে বন্ধে বেলজিয়ামের ব্রাসেলসে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা বেলজিয়ামের
ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের আরেক দেশ বেলজিয়াম।

ট্রাম্পের নিষেধাজ্ঞায় অনিশ্চয়তায় বেলজিয়াম রাজকুমারীর পড়াশোনা
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া অনিশ্চয়তার মুখে পড়েছে বেলজিয়ামের রাজকুমারী এলিজাবেথ।

বেলজিয়ামে ইস্টার সানডে উপলক্ষ্যে ইস্টার এগের ব্যতিক্রমী প্রদর্শনী
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষ্যে বেলজিয়ামের ব্রাসেলসে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ইস্টার এগের ব্যতিক্রমী এক প্রদর্শনী। রং বেরঙের নকশায় সাজানো এসব ইস্টার এগ বানানোর হচ্ছে চকলেট দিয়ে, যার পুরোটাই খেয়ে ফেলা সম্ভব। চিক ব্রাসেলস হোটেলে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ২১ এপ্রিল পর্যন্ত।

মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটি ছাড়বেন কেভিন ডি ব্রুইনা
মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটি ছাড়বেন বেলজিয়াম সুপারস্টার কেভিন ডি ব্রুইনা। গুঞ্জন ছিল, সেই চুক্তি আর নবায়ন করতে চান না কেভিন ডি ব্রুইনা।

ইউক্রেনের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়: জেলেনস্কি
ইউক্রেনের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ইমার্জেন্সি সামিটে অংশ নিয়ে তিনি আরও বলেন, শান্তি ফেরানোর নামে ইউক্রেনের জনগণের সাথে প্রতারণা করা যাবে না। এদিকে, বিবিসি'র তথ্য বলছে, যুক্তরাষ্ট্র সহযোগিতা বন্ধ করলেও যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে শান্তি ফেরাতে যুক্তরাজ্যের নেতৃত্বে জোট গঠন করতে যাচ্ছে ইউরোপের অন্তত ২০ দেশ।