বল পজেশন ধরে রেখে আক্রমণাত্বক ফুটবল খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ফ্রান্স। উল্টো এক গোল হজম করে বিরতিতে যায় স্বাগতিকরা।
ম্যাচের ৬০ মিনিটে একসঙ্গে তিন পরিবর্তন করে ছন্দ ফিরে পায় ফ্রান্স। ৭৭ মিনিটে দুয়ের গোলে সমতায় ফিরে ফরাসিরা। চার মিনিট পরে স্বাগতিকদের ২-১ গোলে এগিয়ে নেন রায়ান চেরকি। এরপর ম্যাচের শেষ দিকে আরও দুই গোল করে জয়ের ব্যবধান বড় করেন মাইকেল ওলিসে।
এই জয়ে ফরাসিরা ৪ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে।





