কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
দেশের সব বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আজ (বুধবার, ৪ নভেম্বর) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত নির্দেশনায় এ কথা বলা হয়।