নির্দেশনায় জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে ‘বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি প্রবিধানমালা, ২০০৯ অনুযায়ী বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করতে হবে।
বিশেষ কোনো ক্ষেত্র ব্যতীত এ আদেশটি বর্ণিত প্রবিধানমালার শুধুমাত্র প্রবিধি-৪ এ বর্ণিত ব্যবস্থাপনা কমিটির জন্য প্রযোজ্য হবে।
এ লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অ্যাডহক কমিটি গঠন করার নির্দেশ দিয়ে আদেশে আরও বলা হয়, অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে বোর্ডের পূর্ববর্তী নির্দেশনাসমূহ অনুসরণ করতে হবে।—বাসস





