
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ব্যবস্থাপনায় ৮ম নিয়োগ পরীক্ষার (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) প্রবেশপত্র ডাউনলোড (Admit Card Download) প্রক্রিয়া আজ (রোববার, ১২ এপ্রিল) থেকে শুরু হয়েছে। আবেদনকারীদের মোবাইল ফোনে টেলিটকের মাধ্যমে ইতোমধ্যে এসএমএস পাঠানো শুরু হয়েছে। আগামী (শনিবার, ১৮ এপ্রিল) ঢাকায় এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ, জেনে নিন কবে কখন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ ও মাদরাসা) প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান পদে নিয়োগ প্রত্যাশীদের অপেক্ষার অবসান ঘটেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষার সময়সূচি (Exam Routine) প্রকাশ করেছে। আগামী (শনিবার, ১৮ এপ্রিল) রাজধানী ঢাকায় ৪টি পৃথক গ্রুপে এই এমসিকিউ (MCQ Exam) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) কর্তৃক প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান (Headmaster) ও সহকারী প্রধান (Assistant Headmaster) নিয়োগের অনলাইন আবেদন আজ (শনিবার, ২৮ মার্চ) থেকে শুরু হয়েছে। গত ২৫ মার্চ প্রকাশিত এই সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে যোগ্য প্রার্থীদের কাছ থেকে পুনরায় আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ এপ্রিল পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।

ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক পাস: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হতে কমপক্ষে স্নাতক ডিগ্রি লাগবে। আজ (সোমবার, ১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

১৩ হাজার প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগের পরীক্ষা এপ্রিলে: আবেদন জমা পড়েছে ৮৬ হাজার
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (Private Educational Institutions) দীর্ঘ প্রতীক্ষিত প্রধান শিক্ষক, অধ্যক্ষ এবং উপাধ্যক্ষসহ বিভিন্ন প্রশাসনিক পদের নিয়োগ পরীক্ষা আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCEA) জানিয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। মোট ১৩ হাজার ৫৯৯টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৮৬ হাজার ৪৪৫টি।

এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৪১ হাজার শিক্ষকের তথ্য তলব, মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (Non-Government Educational Institutions) সুপারিশপ্রাপ্ত ৪১ হাজার ৬২৭ জন শিক্ষকের বিস্তারিত তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)- এর মাধ্যমে ২০২৫ সালে তাদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। মূলত এই শিক্ষকদের বর্তমান অবস্থা এবং এমপিওভুক্তি (MPO Listing) নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এনটিআরসিএ শিক্ষক নিয়োগে ১১ হাজার ৭১৩ জনকে সুপারিশ
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শূন্যপদ পূরণে ৭ম (বিশেষ) নিয়োগ বিজ্ঞপ্তির ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১১ হাজার ৭১৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনটিআরসিএর ৭ম বিশেষ নিয়োগ সুপারিশের ফল প্রকাশ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির (বিশেষ) ফলাফল প্রকাশিত হয়েছে। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভোটকেন্দ্র প্রস্তুতিতে ৯৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত ৯৪৭টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার ও মেরামতের জন্য ৬ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এমপিওভুক্ত শিক্ষকদের ‘নিবন্ধন সনদ’ যাচাইয়ের উদ্যোগ, এনটিআরসিএ-র জরুরি নির্দেশনা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদে (Fake Certificate) শিক্ষকতা করার দিন শেষ হতে চলেছে। এমপিওভুক্ত শিক্ষকদের নিবন্ধন সনদ যাচাইয়ে এবার কঠোর পদক্ষেপ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)। পর্যায়ক্রমে দেশের ৩৬ হাজারেরও বেশি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকদের সনদ পরীক্ষা করা হবে।

শিগগিরই আসছে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি, আবেদনে নতুন নিয়ম
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষক নিয়োগের জন্য বহুল প্রতীক্ষিত সপ্তম গণবিজ্ঞপ্তি (7th NTRCA Gono Biggopti) প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) খুব শিগগিরই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে দেশজুড়ে প্রায় ৬৭ হাজার ২০৮টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এমপিওভুক্ত শিক্ষকরা সাংবাদিকতা-ওকালতি করতে পারবেন না
নতুন এমপিও নীতিমালা প্রকাশ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতার পাশাপাশি অনেকে সাংবাদিকতা পেশায়ও জড়িত। কেউ আইনজীবী, আবার কেউ বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেন। এতদিন এ কাজে কোনো আইনি বাধা ছিল না। ফলে এমপিওভুক্ত শিক্ষকরা মফস্বলে সাংবাদিকতাসহ বিভিন্ন পেশায় জড়িত ছিলেন।