ব্যাংক
এলসি খোলার নির্দেশনা মানতে ব্যাংকগুলোর ‘গড়িমসি’; রমজানে নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কা

এলসি খোলার নির্দেশনা মানতে ব্যাংকগুলোর ‘গড়িমসি’; রমজানে নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কা

রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় ১০টি খাদ্যপণ্য আমদানিতে এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিন সর্বনিম্ন রাখাসহ নানা নির্দেশনাকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তবে সব ব্যাংকগুলো সরকারের এ নির্দেশনা পালন করছে না বলে অভিযোগ তাদের। বড় ব্যবসায়ীরা ব্যাংক থেকে মার্জিন সুবিধা বেশি পেলেও ছোট ও মাঝারি ব্যবসায়ীরা পান না। ব্যবসায়ীরা বলছেন, এবার সরবরাহ ঘাটতির শঙ্কা না থাকলেও যুদ্ধ পরিস্থিতি ও ডলারের উচ্চ মূল্যের কারণে কিছু পণ্যের দাম বাড়তি থাকতে পারে।

ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়ালো ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা

ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়ালো ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা ছাড়িয়েছে, যা ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। গত পাঁচ বছরের তুলনামূলক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২২ সালে খেলাপি ঋণের হার ৭ দশমিক ৬৪ শতাংশ থাকলেও ২০২৬ সালের সেপ্টেম্বরে তা বেড়ে চার গুণের বেশি হয়েছে।

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ৩২.৭৮%

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ৩২.৭৮%

নলেজ হাব ইনস্টিটিউটের গবেষণা

২০২৬ সালের জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশে। মূলধন পর্যাপ্ততার হার নেমেছে ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশে। নলেজ হাব ইনস্টিটিউটের গবেষণায় উঠে এসেছে এমন চিত্র।

চিকিৎসার জন্য অনুমতি ছাড়াই বিদেশে পাঠানো যাবে ৩০ হাজার ডলার

চিকিৎসার জন্য অনুমতি ছাড়াই বিদেশে পাঠানো যাবে ৩০ হাজার ডলার

বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা দ্বিগুণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো আগাম অনুমতি ছাড়াই চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।

ক্ষমতাচ্যুতর পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট

ক্ষমতাচ্যুতর পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট

ব্যাংক কেলেঙ্কারি জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়াকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর গৃহবন্দি করা হয়েছে। দ্রুত বর্ধনশীল ডিজিটাল ব্যাংক উয়েনো বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের জেরে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। যদিও অনিয়মের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট।

বিশ্বে আস্থা, দেশে স্থবিরতা—কেন এগোচ্ছে না বাংলাদেশের বন্ড মার্কেট?

বিশ্বে আস্থা, দেশে স্থবিরতা—কেন এগোচ্ছে না বাংলাদেশের বন্ড মার্কেট?

যেকোনো আধুনিক অর্থনীতির দীর্ঘমেয়াদি মূলধন জোগান ও স্থিতিশীলতার মূল ভিত্তি হলো একটি কার্যকর বন্ড মার্কেট। অথচ বিশ্বে আস্থা অর্জন করলেও দেশে যেন এগোচ্ছে না বন্ডের বাজার। অতিরিক্ত ব্যাংক-নির্ভরতা আর কাঠামোগত সংকটে দেশের আর্থিক খাত কি তবে একমুখী বৃত্তে বন্দি? কেনই বা কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছে না বন্ড মার্কেট?

মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খুলে প্রবাসী আয় বাড়ানোর উদ্যোগ

মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খুলে প্রবাসী আয় বাড়ানোর উদ্যোগ

মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা ও বিকল্প মুদ্রা নিষ্পত্তি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে দেশটিতে কর্মরত বাংলাদেশিদের প্রবাসী আয় বৈধ চ্যানেলে দেশে পাঠানো সহজ করার পাশাপাশি ব্যাংকিং সেবার পরিধি বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে বিপুল অর্থায়নের চ্যালেঞ্জ

দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে বিপুল অর্থায়নের চ্যালেঞ্জ

দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে প্রয়োজন বিপুল অর্থ। কেবল ব্যাংকখাতের সংকট কাটাতেই দরকার অন্তত ৪০ বিলিয়ন ডলার। নীতিনির্ধারকেরা বলছেন, বিদ্যমান এই সার্বিক অর্থনৈতিক ও ব্যাংকিং সংকট কাটিয়ে উঠতে দাতা সংস্থাগুলোর অর্থায়ন অপরিহার্য। তবে দাতাগোষ্ঠীর ঋণের পাশাপাশি অভ্যন্তরীণ কাঠামোগত সংস্কারেও জোর অর্থনীতিবিদদের।

আমানত ফেরত শুরু ন্যাশনাল ব্যাংকের, গ্রাহকদের মধ্যে স্বস্তি

আমানত ফেরত শুরু ন্যাশনাল ব্যাংকের, গ্রাহকদের মধ্যে স্বস্তি

সোনালী ব্যাংকের কাছ থেকে টাকা ধার নিয়ে গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে শুরু করেছে ন্যাশনাল ব্যাংক। প্রথম দিনে ফেরত দেয়া হচ্ছে নির্ধারিত সময়ে আবেদন করা গ্রাহকদের টাকা। এতে স্বস্তি ফিরেছে ব্যাংকটির গ্রাহকদের মাঝে। এদিকে ব্যাংক কর্মকর্তারা বলেন, আস্থা ফিরিয়ে আনার চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাবে ন্যাশনাল ব্যাংক।

অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে বিশ্বব্যাংক-আইএমএফ একমত: তিতুমীর

অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে বিশ্বব্যাংক-আইএমএফ একমত: তিতুমীর

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল তিতুমীর জানিয়েছেন, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার ও কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে নীতিগত একমত হয়েছে বিশ্বব্যাংক ও আইএমএফ। একইসঙ্গে চীন, জাপান ও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশমুখী করতে বহুমুখী অর্থায়নের উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

ডিএমডি পদে পদোন্নতি পেলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ১১ জিএম

ডিএমডি পদে পদোন্নতি পেলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ১১ জিএম

রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের ১১ জন কর্মকর্তাকে মহাব্যবস্থাপক (জিএম) থেকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

শর্তের জটিলতায় আটকে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা

শর্তের জটিলতায় আটকে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা

বন্ধ ও আংশিক বন্ধ শিল্প-কারখানা পুনরায় চালু এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন হলেও, এর অর্থ বিতরণে গতি নেই। ব্যাংকঋণের নানা শর্ত ও জটিলতায় কয়েক মাসেও প্রত্যাশিত হারে ঋণ পাচ্ছেন না উদ্যোক্তারা। ব্যবসায়ীদের দাবি, শর্ত কিছুটা শিথিল করার পাশাপাশি ব্যাংকগুলোর সহযোগিতা নিশ্চিত করা গেলে বন্ধ ও আংশিক বন্ধ কারখানাগুলো আবারও উৎপাদনে ফিরতে পারে।