
রাষ্ট্র ধর্ষণ ঠেকাতে পারে না, সিনেমা বন্ধে মদদ দেয় কেন—প্রশ্ন রুমিনের
যে রাষ্ট্র শিশু ধর্ষণ ও বলাৎকার ঠেকাতে পারে না, সেই রাষ্ট্র কীভাবে সিনেমা প্রদর্শন বন্ধে মদদ দেয়—এমন প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। সেই সিনেমা কেন বন্ধ করে দেয়া হলো? আমি যদি প্রশ্ন করি, যেই রাষ্ট্র ৬ বছরের শিশুকে ধর্ষণ আর বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, যেই রাষ্ট্র দুর্নীতি, টাকা পাচার আর ব্যাংক লুট বন্ধ করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়?

জেলখানায় খালেদা জিয়ার খাবারে বিষ মেশানো হয়েছিলো: রিজভী
জেলখানায় খালেদা জিয়ার খাবারে বিষ মেশানো হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (শনিবার, ২৯ নভেম্বর) সকালে চট্টগ্রামের হাটহাজারি মিরের খীল স্কুল মাঠে এ মন্তব্য করেন তিনি।

ভিয়েতনামে ব্যাংক লুট করা ধনকুবের নারীর মৃত্যুদণ্ড
ভিয়েতনামের ধনকুবের ট্রুং মাই ল্যানকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ১১ বছর ধরে দেশটির বড় একটি ব্যাংক থেকে কোটি কোটি ডলার লুট করছিলেন ৬৭ বছর বয়সী এই নারী।