আনচেলত্তির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে ব্রাজিল
ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়াতে চলেছে দেশটির ফুটবল ফেডারেশন সিবিএফ। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত সেলেসাওদের দায়িত্ব সামলাবেন তিনি। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সিবিএফ।