চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কয়েক মাস ধরেই সিবিএফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন আনচেলত্তি। গত বছরের মে মাসে ব্রাজিলের কোচের দায়িত্ব নেন তিনি। তার কোচিংয়েই ২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে সেলেসাওরা।
আরও পড়ুন:
৬৬ বছর বয়সী আনচেলত্তি এর আগে রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও চেলসির মতো বড় বড় ক্লাবের দায়িত্ব সামলেছেন। কোচ হিসেবে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কৃতিত্বও আছে তার।
তার হাত ধরেই হেক্সা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। সে লক্ষ্যে আগামী ১৮ মে বিশ্বকাপে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। নিউ জার্সিতে আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।





