ইরান ইস্যুতে ট্রাম্পের লক্ষ্য পরিবর্তন; দীর্ঘমেয়াদি যুদ্ধের আশঙ্কা বিশ্লেষকদের
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধকালীন লক্ষ্য বারবার পরিবর্তিত হচ্ছে, যা দেশটিকে দীর্ঘমেয়াদি সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক হাডসন ইনস্টিটিউটের ডিফেন্স কনসেপ্টের পরিচালক ও নৌযুদ্ধ বিশেষজ্ঞ ব্রায়ান ক্লার্ক এ আশঙ্কা প্রকাশ করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।