ব্রায়ান ক্লার্ক জানান, শুরুতে ওয়াশিংটনের লক্ষ্য ছিল ইরানের নেতৃত্বের ওপর শিরোচ্ছেদ বা ডিক্যাপিটেশন অ্যাটাক দিয়ে দেশটিতে ‘শাসনব্যবস্থার পরিবর্তন’ বা রেজিম চেঞ্জ আনা। কিন্তু সেই লক্ষ্য সফল না হওয়ায় মার্কিন সামরিক পরিকল্পনাকারীদের এখন উদ্দেশ্য পরিবর্তন করতে হচ্ছে। তিনি বলেন, ‘এ কারণেই আপনারা দেখছেন যে লক্ষ্যগুলো এখন ডালপালা মেলছে।’
আরও পড়ুন:
ক্লার্কের মতে, মার্কিন প্রশাসন বর্তমানে এমন কোনো একটি লক্ষ্য খুঁজছে যা তারা অর্জন করতে পারবে এবং সেটিকে বড় সাফল্য হিসেবে দেখিয়ে সম্মানের সঙ্গে সংঘাত থেকে বেরিয়ে যেতে পারবে। তিনি বলেন, ‘বর্তমানে ট্রাম্প প্রশাসন তাদের পরিবর্তনশীল লক্ষ্যগুলোর ওপর ভিত্তি করে বিজয় দাবি করার চেষ্টা করছে।’
এই নৌযুদ্ধ বিশেষজ্ঞ সতর্ক করে বলেন, ‘যুদ্ধের লক্ষ্য বারবার এভাবে পরিবর্তন করা দীর্ঘমেয়াদি সংঘাতের একটি রেসিপি বা সূত্র হতে পারে।’ এর ফলে যুক্তরাষ্ট্র একটি দীর্ঘস্থায়ী ও স্থবির লড়াইয়ে আটকা পড়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।





