ব্রুকলিন

নিউ ইয়র্কে বাড়িতে ভয়াবহ আগুন, ৬ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলেই মারা যান। বাকি দুজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় চারজন বাসিন্দা ও তিনজন দমকলকর্মী আহত হয়েছেন। আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটি থেকে আটজন বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

নিউইয়র্ক সাবওয়ে স্টেশনে ঘুমন্ত অবস্থায় নারীকে পুড়িয়ে হত্যা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাবওয়ে স্টেশনে ঘুমন্ত অবস্থায় এক নারীর গায়ে আগুন জ্বালিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নারীর পরিচয় জানা না গেলেও তিনি ব্রুকলিনের স্টেশনে ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানা গেছে।