ভূমিহীন
অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে নোয়াখালীর ভূমিহীনদের মানববন্ধন

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে নোয়াখালীর ভূমিহীনদের মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচরে অনুপস্থিত ব্যক্তিদের নামে দেয়া খাস জমির বন্দোবস্ত বাতিল করে সেখানে দীর্ঘদিন ধরে বসবাসরত ভূমিহীনদের নামে বন্দোবস্ত দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) দুপুরে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর উরিয়া গ্রামে এ কর্মসূচি পালন করেন স্থানীয় ভূমিহীনরা। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

হাতিয়ায় ‘ভূমিহীনদের বন্ধু’ উপাধি পেলেন হান্নান মাসউদ

হাতিয়ায় ‘ভূমিহীনদের বন্ধু’ উপাধি পেলেন হান্নান মাসউদ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ‌‘ভূমিহীনদের বন্ধু’ উপাধিতে ভূষিত হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। শনিবার (১৪ জুন) উপজেলার ভূমিহীন পরিবার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ উপাধি দেওয়া হয়।

যশোরের মণিরামপুরের আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগ

যশোরের মণিরামপুরের আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগ

যশোরের মণিরামপুরের মধুপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। ছয়টি ঘর বরাদ্দ পেয়েছে একই পরিবার। ঘরে লাগিয়েছেন তিনটি এসি। ঘরের বারান্দায় গ্রিল, মেঝেতে লাগিয়েছেন টাইলস। এমনকি ভূমিহীনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়াসহ চারটি ঘর দখলে রাখার অভিযোগ আছে কয়েকজনের বিরুদ্ধে।

দেশে খাস জমি রয়েছে ৫০ লাখ একরের বেশি

দেশে খাস জমি রয়েছে ৫০ লাখ একরের বেশি

দেশে মোট আয়তন কত সেটি হয়তো সবাই বলে দিতে পারবে কিন্তু এর মধ্যে কত বেদখল আছে সেটি জানে না কেউ। ভূমি বিশেষজ্ঞরা বলছেন, দেশে খাস জমি রয়েছে ৫০ লাখ একরের বেশি। যার বেশিরভাগই নেই সরকারের দখলে। অথচ সরকারের কোন দপ্তরই একসাথে নেই খাস জমির হিসাব। তাতে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে তেমনি নায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ভূমিহীন মানুষ। জমি বন্দোবস্ত নীতিমালা সংশোধনের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।