মানিকগঞ্জে অস্বাস্থ্যকর খাবার ও মেয়াদোত্তীর্ণ কীটনাশকের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।