ভোটার
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প শিবিরের পরাজয়ের আভাস

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প শিবিরের পরাজয়ের আভাস

বিগত ২০ মধ্যবর্তী নির্বাচনের ১৮টিতেই ভোটাররা ক্ষমতাসীন দলকে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রন দিতে অস্বীকৃতি জানিয়েছে। রাষ্ট্রবিজ্ঞানীরা এ পরিস্থিতিকে ‘প্রেসিডেন্টের শাস্তি’ বা ‘মধ্যবর্তী নির্বাচনের শাস্তি’ বলেন। অনেক রাজনৈতিক বিশ্লেষক ট্রাম্প শিবিরেরও পরাজয়ের আভাস দিয়েছেন।

নেতানিয়াহুর বিকল্প হিসেবে কেন জনপ্রিয় আইজেনকোট, জয়েও কি মিলবে ক্ষমতা!

নেতানিয়াহুর বিকল্প হিসেবে কেন জনপ্রিয় আইজেনকোট, জয়েও কি মিলবে ক্ষমতা!

ইসরাইলের নির্বাচনি জরিপে নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের ইয়াশার দল প্রায় সমকক্ষে। ভোটারদের চোখে এই মুহূর্তে আইজেনকোটই নেতানিয়াহুর সম্ভাব্য সেরা বিকল্প। তবে, ঠিক কী কারণে সাধারণ ইসরাইলিদের এতটা আস্থাভাজন হলেন আইজেনকোট- তা নিয়ে যেমন চলছে নানা চুলচেরা বিশ্লেষণ। শেষ পর্যন্ত নির্বাচনে জয়ী হতে সক্ষম হলেও, প্রধানমন্ত্রিত্ব নিশ্চিত নয় ইসরাইলি এই বিরোধী নেতার।

ইসরাইলে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন, কী আছে নেতানিয়াহুর ভাগ্যে?

ইসরাইলে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন, কী আছে নেতানিয়াহুর ভাগ্যে?

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর প্রথমবারের মতো ইসরাইলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যদিও নির্বাচনের ফলাফল নিয়ে খুব একটা আশাবাদী নয় গাজাবাসী। তবে এবারের ভোটে বেনইয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নির্ভর করছে ইসরাইলের ১২ লাখ ফিলিস্তিনি ভোটারদের ওপর। এছাড়া, নির্বাচনি ফল ঘুরিয়ে দিতে পারে অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমের সংখ্যালঘু ভোটাররা।

জীবিত থেকেও ‘মৃত’— ভোটার তালিকার সংশোধনীতে দিল্লিবাসীর কপালে চিন্তার ভাঁজ

জীবিত থেকেও ‘মৃত’— ভোটার তালিকার সংশোধনীতে দিল্লিবাসীর কপালে চিন্তার ভাঁজ

জীবিত থেকেও মৃত ভোটার তালিকায়। আবার দীর্ঘদীন এক এলাকায় পরিবার নিয়ে বসবাস করলেও ‘স্থানান্তরিত’ ট্যাগ দিয়ে বাদ দেয়া হয়েছে তালিকা থেকে। ভারতের রাজধানী দিল্লির বাসিন্দাদের কাছে যেন সাক্ষাৎ আতঙ্কের নাম ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর। শুধু এক শহরেই কাটা হয়েছে ৪২ লাখ মানুষের নাম। তালিকায় পুনরায় নাম যুক্ত করতে কপালে চিন্তার ভাঁজ নিয়েই সরকারি দপ্তরগুলো চষে বেড়াচ্ছেন ভুক্তভোগীরা।

ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন করবেন যেভাবে

ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন করবেন যেভাবে

স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ার প্রেক্ষিতে আবাসন বা বাসস্থান পরিবর্তনের কারণে বন্ধ থাকা ভোটার এলাকা পরিবর্তন বা স্থানান্তর কার্যক্রম (Voter Area Transfer Service) পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে এখন ভোটাররা আগের নিয়মেই সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন দাখিল করে তাদের পছন্দের এলাকার ভোটার তালিকাভুক্ত হতে পারবেন (Voter Area Change Application Process)।

ভবিষ্যতে নির্বাচনপ্রক্রিয়া কীভাবে সাশ্রয়ী করা যায়, ভাবতে হবে: ইসি সানাউল্লাহ

ভবিষ্যতে নির্বাচনপ্রক্রিয়া কীভাবে সাশ্রয়ী করা যায়, ভাবতে হবে: ইসি সানাউল্লাহ

ভবিষ্যতে নির্বাচনপ্রক্রিয়া কীভাবে আরও সাশ্রয়ী করা যায়, তা ভাবতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘এবারের নির্বাচনে ১৬ লাখ ব্যালট নষ্ট হয়েছে। ভোটারদের শিক্ষিত করার ক্ষেত্রেও অংশীজনরা সফল হতে পারেনি।’

ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫

ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫

দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। এ হিসাবের অন্তর্ভুক্ত আছেন ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিতরা। এ ভোটার তালিকা দিয়েই আপাতত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

নতুন ভোটার হতে আবেদন ৩১ জুলাই পর্যন্ত

নতুন ভোটার হতে আবেদন ৩১ জুলাই পর্যন্ত

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ভোটার হতে আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে জানিয়েছে ইসি। আজ (বুধবার, ১৫ জুলাই) ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

ভোটকক্ষে বাড়ালো ভোটারের সংখ্যা, ইসির গেজেট জারি

ভোটকক্ষে বাড়ালো ভোটারের সংখ্যা, ইসির গেজেট জারি

ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নীতিমালায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পরিবর্তন আসায় এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটারের জন্য একটি কক্ষ নির্ধারণ করা হয়েছে।

দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

দেশে ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন নাগরিক। নতুন এ ভোটারদের নিয়ে বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন: মুসলিম ভোটারদের টানতে ব্যস্ত প্রার্থীরা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন: মুসলিম ভোটারদের টানতে ব্যস্ত প্রার্থীরা

মুসলিমদের ভোটকে হাতিয়ার করেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত তৃণমূল ও বামপন্থি প্রার্থীরা। রাজ্যের ৩০ শতাংশ মুসলিম জনগোষ্ঠীর ভোট ব্যাংক ধরে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ক্ষমতাসীন তৃণমূল। প্রধান বিরোধীদল বিজেপির বিরুদ্ধে মুসলিম নির্যাতনের অভিযোগও তুলছে তারা। আর বামপন্থি দলগুলোও মুসলিম ভোটারদের মন কাড়তে মরিয়া হয়ে উঠেছে।

চিটাগাং চেম্বারের নির্বাচন আগামী ৪ এপ্রিল

চিটাগাং চেম্বারের নির্বাচন আগামী ৪ এপ্রিল

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটারদের আইডি কার্ড বিতরণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মার্চ মঙ্গলবার। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভোটারদের আইডি কার্ড সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে।