
ভোমরা বন্দরে ১১ মাসে রাজস্ব ঘাটতি ১ হাজার কোটি টাকার বেশি
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর ভোমরা দিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ভারতের সঙ্গে বাণিজ্য কার্যক্রম অব্যাহত থাকলেও আগের তুলনায় এর গতি উল্লেখযোগ্যভাবে কমেছে। একদিকে যেমন এই সময়ে বন্দরটি দিয়ে ১ হাজার ৬৮৬ কোটি টাকার দেশিয় পণ্য ভারতে রপ্তানি হয়েছে, অন্যদিকে আমদানি-রপ্তানি কমে যাওয়ার প্রভাবে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে ভোমরা কাস্টম হাউস।

দোল পূর্ণিমা উপলক্ষে ৩ মার্চ ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
দোল পূর্ণিমা উপলক্ষে আগামী মঙ্গলবার (৩ মার্চ) সাতক্ষীরার ভোমরা বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভোমরা বন্দরে ১১শ' কোটি টাকার প্রকল্পে ধীরগতির অভিযোগ
সাতক্ষীরার ভোমরা বন্দরকে পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তরে ১১শ' কোটি টাকার প্রকল্পে ধীরগতির অভিযোগ উঠেছে। প্রায় ৫৭ একর জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা। বন্দর কর্তৃপক্ষ বলছে, ১০ একর জমি অধিগ্রহণসহ অবকাঠামো উন্নয়নে কাজ শুরু হয়েছে। প্রত্যাশা- প্রকল্পের কাজ শেষ হলে বদলে যাবে ভোমরা বন্দরের চিত্র।

পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে অব্যাহত ভোমরা বন্দরের আমদানি কার্যক্রম
চলমান পরিস্থিতির মধ্যে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে আমদানি কার্যক্রম অব্যাহত আছে। ক্রমেই বাড়ছে আমদানির পরিমাণও। এর মধ্যে পেঁয়াজসহ মসলা জাতীয় পণ্যের পরিমাণ বেশি। তবে, এখনও বন্ধ রয়েছে পণ্য রপ্তানি।