বরগুনায় নকল মবিল বাজারজাত; ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বরগুনার বিসিক শিল্পনগরীতে অভিযান চালিয়ে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া মানহীন ও নকল মবিল তৈরি ও বাজারজাত করার অপরাধে একটি অবৈধ কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।