আজ (রোববার, ৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় বরগুনা বিসিক শিল্পনগরীর ‘গেইন সুপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর তাজওয়ার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি কোনো ধরনের বৈধ অনুমোদন বা বিএসটিআই-এর লাইসেন্স ছাড়াই নকল ও মানহীন মবিল উৎপাদন করে আসছিল। পরবর্তীতে এসব মবিল বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়কে বাজারজাত করা হতো।
অভিযানকালে কারখানাটি থেকে অবৈধভাবে মবিল মোড়কজাতকরণের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও বোতল জব্দ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।





