গাজীপুরে ই-রিকশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের নতুন উদ্যোগ
মহানগরীর সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) নিবন্ধনের আওতায় আনছে সিটি কর্পোরেশন। নতুন নীতিমালা অনুযায়ী, নগরীকে ৮টি অঞ্চলে বিভক্ত করে প্রতিটি জোনের ই-রিকশার জন্য ভিন্ন রং নির্ধারণ করা হবে এবং অনুমোদিত সীমানার বাইরে কোনো রিকশা চলাচল করতে পারবে না।