গুতেরেসের উত্তরসূরি হচ্ছেন কে? জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের আদ্যোপান্ত
গোপন ভোট, রঙিন ব্যালট পেপার, অনানুষ্ঠানিক জরিপ (স্ট্র পোল) এবং সমঝোতায় পৌঁছাতে পর্দার আড়ালের জোর তৎপরতা—আর এর সবকিছুর মাথার ওপর ঝুলছে পরাশক্তিগুলোর ভেটো দেয়ার হুমকি। শুনতে শত শত কোটি ডলারের কোনো করপোরেট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের বিতর্কিত সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়ার মতো মনে হলেও জাতিসংঘের মহাসচিব নির্বাচনের পদ্ধতিটি ঠিক এমনই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক বিশ্লেষণে উঠে এসেছে, কীভাবে নির্বাচিত হবেন বিশ্ব সংস্থাটির পরবর্তী শীর্ষ নেতা।