
‘কিংবদন্তি’ কারা, মানদণ্ড কী?
সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত যুগে যুগে কোটি কোটি মানুষ এই পৃথিবীতে এসেছেন। সময়ের স্বাভাবিক নিয়মে তারা একসময় হারিয়েও গেছেন মহাকালের গর্ভে। তবে এই চেনা স্রোতের বিপরীতে হেঁটেছেন কিছু মানুষ। তারা নিজেদের অসাধারণ কর্ম, অনবদ্য অবদান আর অনন্য মেধা দিয়ে সময়ের ক্ষরস্রোতকেও জয় করেছেন। হারিয়ে যাননি, বরং বেঁচে আছেন প্রজন্মের পর প্রজন্মে, মানুষের মনে। স্থান করে নিয়েছেন ইতিহাসের পাতায়, হয়ে উঠেছেন অনুকরণীয়। এই মানুষগুলোকেই আমরা একনামে চিনি ‘কিংবদন্তি’ হিসেবে।

নিলামে উঠেছে মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত অর্ধশত জিনিস, থাকছে আঁকা ছবিও
বিশ্বখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত অর্ধশত জিনিস নিলামে ব্রিক্রি করতে যাচ্ছে ফরাসি প্রতিষ্ঠান ‘অগুতেস’। ইউরোপ ট্যুরে জ্যাকসনের ব্যবহৃত টুপি, হীরা বসানো হাত মোজা, জ্যাকেটসহ পরিচিত অনেক কিছুই থাকছে নিলামে। চমক হিসেবে রাখা হচ্ছে পপ তারকার হাতে আঁকা ৩টি ছবিও। নিলামের আগে আগামী ৩০ মে থেকে ২ জুন পর্যন্ত জ্যাকসনের ব্যবহৃত জিনিসগুলো নিয়ে ‘অগুতেস’ নিলাম ঘরে আয়োজন করা হবে একটি প্রদর্শনীও।

বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
পর্দায় আসছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। লায়ন্সগেট প্রযোজিত এ ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছেন তারই ভাতিজা ২৭ বছর বয়সী জাফর জ্যাকসন। গত জানুয়ারিতে ছবিটির চিত্রায়ন শুরু হয়েছে। ২০২৫ সালের ১৮ এপ্রিল প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। মাইকেল জ্যাকসনের চরিত্রের অফিসিয়াল ফার্স্ট লুক ছবি প্রকাশের কয়েকদিন পরেই বায়োপিকের সেট থেকে নতুন কিছু ছবি গণমাধ্যমে এসেছে।

শোবিজের টুকরো খবর
বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র চিত্রনায়ক মান্নার ১৬তম প্রয়াণ দিবস আজ।