
মাদকের নোংরা টাকায় হাত দেবে না পুলিশ; ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি: ডিআইজি আশরাফ
রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী বলেছেন, মাদকের নোংরা টাকায় পুলিশ হাত দেবে না। রাজশাহী রেঞ্জের ৭১ থানার ওসিকে নিয়ে এসে এ বিষয়ে ওয়াদা করিয়েছি। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মাদকের রুট পুরোপুরি নির্মূল করতে চাই।

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার মাদক উদ্ধার
কুষ্টিয়া সীমান্তে পৃথক দুটি অভিযানে ৫ লাখ ৩১ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মসলার আড়ালে হংকং থেকে গ্রেপ্তার মাদক আমদানি, গ্রেপ্তার ৩
মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। রাজধানীতে অভিযান চালিয়ে ৩০ কেজি শিশা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঝিনাইদহে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে মাদক আমদানির পাশাপাশি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সময় ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) ভোরে বিজিবির একটি নিয়মিত মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়।

টেকনাফ-উখিয়ায় বিজিবির অভিযানে আটক ২; প্রায় ১০ লাখ পিস ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিনটি পৃথক অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার মধ্যে ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা মিয়ানমার থেকে নৌকায় আনা হয়েছিলো।

রাজধানীর উত্তরায় নারীকে কুপিয়ে হত্যা
রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় সোনিয়া আক্তার সনি নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশসদস্যের রগ কেটে দেয়ার অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীরা আবুল কালাম নামের এক পুলিশ কনস্টেবলের হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুরে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই; উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা
গাজীপুরে মাদকের আসামি ধরতে গিয়ে গুলিভর্তি পিস্তল হারিয়েছেন মহানগর পুলিশের বাসন থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হারানো পিস্তলটির সন্ধান দিতে বা উদ্ধারে সহায়তা করতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে সরকার
মাদক পাচার ও এর অপব্যবহার রোধে জিরো টলারেন্স নীতির আওতায় কার্যক্রম জোরদার করেছে সরকার। তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষায় কঠোর আইন প্রয়োগ, আইনি সংস্কার, আধুনিক শনাক্তকরণ প্রযুক্তি এবং চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা সম্প্রসারণের সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে।

মাদকের বিস্তার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান পানিসম্পদমন্ত্রীর
দেশে মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। গতকাল (শুক্রবার, ২৩ অক্টোবর) চন্দ্রগঞ্জ উপজেলার তোতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ লাইন ওয়েল ফেয়ার অর্গানাইজেশন আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

অপকর্ম দমন নয়, সরকার ব্যস্ত বিরোধীদলের চরিত্র হননে: জামায়াত আমির
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেয়া বাড়িতে অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক ও মাদক উদ্ধারের ঘটনায় সরকারের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি এ ইস্যুতে সম্প্রতি এক পোস্টে লেখেন, ‘জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত। হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ! তরুণদেরকে আরেকবার জাগতে হবে।’

ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান; মাদক উদ্ধার, আটক ৮৫
রাজধানীর ভাটারা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ ৮৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল (সোমবার, ১৯ অক্টোবর) মধ্যরাতে ওই বাড়িতে অভিযান চালায় ডিবি। অভিযানে মাদকদ্রব্যসহ আটক হওয়া ৮৪ জনের মধ্যে ২৪ জন নারী ও বাকী ৬০ জন পুরুষ।