মেক্সিকোতে শীর্ষ মাদক সম্রাটকে গ্রেপ্তারের অভিযানে সংঘর্ষ, নিহত ১১
মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যে শীর্ষ মাদকচক্রের প্রধান ফাউস্তো ইসিদ্রো মেজা ফ্লোরেসকে গ্রেপ্তারের অভিযানে ব্যাপক সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, রাতভর চলা এই অভিযানে মাদকচক্রের সাত সন্দেহভাজন বন্দুকধারী এবং মেক্সিকোর চার সেনাসদস্য নিহত হন।