যশোর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (শুক্রবার, ২৩ অক্টোবর) হিজলী ও শাহজাদপুর বিওপি এবং বেনাপোল আইসিপির পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।