জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ২৫ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ, ঘাসের বিজের ৭ প্যাকেট, কীটনাশকের ২৪ প্যাকেট, ৩৫টি শাড়ি, ৩টি কম্বল, একটি চাদর, ফুচকার ৬ প্যাকেট, ৪ কেজি কিশমিশ ও ১৩৬টি কসমেটিকস সামগ্রী। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৮ হাজার ৪২০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার রোধে গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ পরিকল্পনায় অভিযান অব্যাহত রয়েছে।





