পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ মাদরাসাছাত্র নিহত
পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।